Pages

Thursday, October 11, 2012

আজ ঢাকা জজকোর্টে যাচ্ছেন খালেদা

আজ ঢাকা জজকোর্টে যাচ্ছেন খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানিকালে ঢাকার জজকোর্টের একটি আদালতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার পুরনো ঢাকার জজকোর্টের তৃতীয় বিশেষ জজ আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন মামলায় এর আগে হাজিরা দিতে পাঁচ বার জজকোর্টে গিয়েছিলেন খালেদা জিয়া। সবশেষ চলতি বছরের ২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন খালেদা জিয়া।

No comments:

Post a Comment