রামুর ঘটনায় সরকারের অবস্থান জানতে চেয়েছে নাসাকা। বান্দরবানে বিজিবি ও
নাসাকার মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ বিষয়ে জানতে চায়
তারা। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি প্রাইমারি স্কুলে এ বৈঠক হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহাবুব। নাসাকার পক্ষে নেতৃত্ব দেন লে. কর্নেল সেইন থা ক্য।
বিজিবির আট ও নাসাকার নয় সদস্য বৈঠকে যোগ দেয়। বৈঠকে রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালান, সীমান্তে নিরাপত্তা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে কথা হয়। নাইক্ষ্যংছড়ি বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব জানান নাসাকা বৈঠকে রামু ও উকিয়ায় বৌদ্ধ সম্প্রদায় ও মন্দিরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে।
বিজিবি নাসাকাকে জানায়, সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে রামু ও উখিয়ার পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজিবি নাসাকাকে জানায়।
সীমান্তে অনুপ্রবেশ বন্ধের বিষয়ে নাসাকাকে পদক্ষেপ নেয়ার কথাও বলে বিজিবি। সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৪৩ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দেয়ার বিষয়ে আলোচনা হয়।
নাসাকা তাদের দেশের এক নাগরিককে ফেরত দেয়ার জন্য বিজিবিকে অনুরোধ জানায়।

No comments:
Post a Comment