৮ ডিসেম্বর এসিএম-আইসিপিসির ঢাকা পর্ব :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রোগ্রামিং প্রতিযোগিতার সবচেয়ে
মর্যাদাপূর্ণ আসর এসিএম-আইসিপিসি (অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং
মেশিনারিজ-ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট) এশীয় অঞ্চলের ঢাকা
পর্বের প্রতিযোগিতা।
দেশের সবগুলো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ
নিশ্চিত করতে মুল প্রতিযোগিতার আগে আগাসী ১০ নভেম্বর অনলাইনে প্রাথমিক
পর্বের আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
এজন্য ৭ অক্টোবর নিবন্ধন শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত চলবে। এখান থেকে ঢাকা
পর্বের জন্য সর্বোচ্চ ১৫০টি দল নির্বাচন করা হবে। নির্বাচিত দল ছাড়াও
ঢাকা পর্বে আরো অংশ্রগ্রহণ করবে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল
এবং মালয়েশিয়া থেকে আসা দল।
এটি হবে এশিয়ার মধ্যে এ যাবত কালের সবচেয়ে বড় আঞ্চলিক প্রতিযোগিতার আসর।
এ পর্বের বিজয়ীরা আগামী বছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে
মূলপর্বে অংশগ্রহণ করবেন।
রাজধানীর রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বুধবার এ তথ্য জানিয়েছেন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
এসময় এসিএম কাউন্সিল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী অধ্যাপক আবুল এল হক,
ডিআইইউ-এর অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, প্রোগ্রামিং প্রতিযোগিতার পরিচালক
(বিচারক) শাহরিয়ার মনজুর সুমিতস প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment