ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, “রামুতে যখন এতো বড়
ঘটনা ঘটে প্রসাশন তখন নীরব ভূমিকা পালন করে। এটাই প্রমাণ করে দোষীদের সঙ্গে
প্রশাসনের সম্পর্ক রয়েছে।”
বুধবার বেলা ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গমাতা আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত ও রামুর মানুষ নির্বাচনের সময় কেন্দ্রে না যায় এ জন্য ভয় দেখাতে একটি গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে। তাদের এ অপচেষ্টা সফল হবে না।”
শাহজাহান মিয়া বলেন, “বিএনপি ও জামায়াতের কারণে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতা রক্ষা করতে পারি নাই। তারা দেশে জঙ্গি কায়েম করতে চায়। বাংলাভাইসহ কয়েকজনকে ফাঁসি দেয়া হয়েছিল তাই কয়েকদিন ভালো ছিলাম। এখন আবার শুরু করছে। এদেরকেও কঠিন শাস্তি দেয়া হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিসেস তহুরা আলী এমপি, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, ঢাকা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আসরারুল হক আসু।

No comments:
Post a Comment