মিষ্টি খাবার সবার কাছেই খুব প্রিয়। হালকা পানীয়, আপেলের সস, জেলি এবং
শিশুখাদ্যে প্রচুর ফ্রুকটোস (বিভিন্ন ধরনের ফল, মধু ইত্যাদিতে যে ধরনের
চিনি থাকে) ব্যবহার করা হয়। এসব খাবার শিশুসহ সবার পছন্দের হলেও একটু সতর্ক
হতে পরামর্শ দিচ্ছেন গবেষকরা।
তারা বলছেন, অতিরিক্ত ফ্রুকটোসসমৃদ্ধ খাবার দীর্ঘদিন খেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। স্মরণশক্তি কমে যেতে পারে। তবে ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খেলে এ ক্ষতি থেকে
রেহাই পাওয়া যাবে।
আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) গবেষকরা বলছেন, প্রক্রিয়াজাত করা খাবারে উচ্চমাত্রায় ফ্রুকটোসযুক্ত কর্ন সিরাপ ব্যবহার করা হয়। সাধারণ চিনির তুলনায় এ সিরাপ ছয়গুণ বেশি মিষ্টি। এটিই আমাদের জন্য ক্ষতির কারণ। ফলে ফ্রুকটোস থাকলেও তা ক্ষতিকর নয়। ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের জন্য তা খুবই উপকারী।
এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোমেজ পিনিলা বলেন, তৈরি করা খাবারে স্বাদ বাড়াতে উচ্চমাত্রার ফ্রুকটোস মিশ্রিত সিরাপের ব্যবহার নিয়ে তারা উদ্বিগ্ন।
এর আগে গবেষণায় জানা গেছে_ ডায়াবেটিস, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া ও যকৃতের বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে ফ্রুকটোস। এই প্রথম জানা গেল, এটি মস্তিষ্কেরও ক্ষতি করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments:
Post a Comment