নারায়ণগঞ্জে ১৮ দল-পুলিশ সংর্ঘষ, আহত ৩০ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি বাণিজ্যিক
এলাকায় জেলা বিএনপির অফিসের সামনে সমাবেশ আহবান করে জেলা ১৮ দলীয় জোট।
কর্মসূচিতে অংশ নিতে বিকালে জেলা ছাত্রশিবিরের একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।
পুলিশ ও শিবিরের সংঘর্ষে ডিআইটি পুলিশ বক্স ও কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির প্রস্তাবিত সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসসহ পাঁচ নেতাকর্মী গ্রেফতার করেছে।
বিএনপির শহর শাখার সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, বিকেলে নগরের ডিআইটি এলাকায় ১৮ দলের সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।
পরে সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশও পাল্টা লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
ওই মুহূর্তে শিবির ও বিএনপির নেতাকর্মীরা শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত পুলিশ বক্স ভাঙচুর ও একটি গাড়ি ভাঙচুর করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, কোনো ধরনের বাধা বা উস্কানি ছাড়াই পুলিশকে লক্ষ্য করে শিবিরের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে করা হয়।
সংঘর্ষে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নজরুল, কনেস্টবল জাকির, খালেক, মেহেদী, রতনসহ সাত পুলিশ আহত হয়েছে।
উল্লেখ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল তিনটায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে জেলা ১৮ দল।

No comments:
Post a Comment