হলো না কারিনার। যতটা গর্জে ছিল ততটা বর্ষেনি তার অভিনীত সদ্য
মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’ ছবিটি। যদিও নির্মাণের ঘোষণা থেকে শুরু করে মুক্তির
দিন পর্যন্ত বলিউডের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই ছবি।
পরিচালক মধুর ভাণ্ডারকারও মনে করেছিলেন তার ‘ফ্যাশন’ ছবিটির সফলতাকে ছাপিয়ে
যাবে ‘হিরোইন’। কিন্তু সেটা হয়নি। হিরোইন একেবারেই গড়পড়তা ব্যবসা করেছে
প্রথম সপ্তাহে। প্রথম সপ্তাহের পর থেকে ব্যবসা আরো খারাপ যাচ্ছে।
কারিনার ‘হিরোইন’ এর সঙ্গে মুক্তি পাওয়া তার চাচাতো ভাই রণবীর কাপুর
অভিনীত ‘বরফি’ ছবিটি বরং রেকর্ড গড়েছে ব্যবসা সফলতার। মুক্তির পর থেকে এখন
পর্যন্ত ‘বরফি’ ব্যবসা করেছে ১০০ কোটি রুপিরও বেশি।
মূলত ‘বরফি’ কাল হয়ে দাঁড়িয়েছিল ‘হিরোইন’ এর জন্য। কিন্তু ঘটার কথা ছিল
ঠিক এর উল্টো। ধারণা করা হয়েছিল ‘হিরোইন’ এর কারণে ‘বরফি’ মার খাবে।
যাই হোক, বোন কারিনা থেকে সফলতার দৌড়ে এবারের জন্য এগিয়ে গেলেন ভাই রণবীর।
তাছাড়া ‘হিরোইন’ ছবিতে কারিনার অভিনয়-পারফরমেন্স অসাধারণ হলেও এর কাহিনী
তেমন একটা দর্শক টানতে পারেনি। অনেকটা ‘ফ্যাশন’ এর আদলেই তৈরি হয়েছে এই
ছবি। শুধু ফ্যাশন দুনিয়ার বদলে এই ছবিতে দেখানো হয়েছে অভিনয় জগতটাকে।
এদিকে ‘বরফি’ ছবির কাহিনী তৈরি হয়েছে একটি ভিন্নধর্মী সম্পর্ক,
প্রেম-ভালবাসা ও তার নাটকিয়তাকে কেন্দ্র করে। ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন
রণবীর কাপুর। ছবিটি ব্যাপকভাবে পছন্দ করেছে দর্শক। সে কারণেই হলো না এবার
কারিনার। বিষয়টি নিয়ে এখন কারিনার মনও ভীষণ খারাপ। কারণ এই ছবিটিকে ঘিরে
পরিচালক মধুর ও কারিনা অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। বাস্তবে যার কিছুই ফলেনি।
তবে ছবিটির সফলতার বিষয়ে মিডিয়ার কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেননি
কারিনা। তিনি শুধু বলেন, ছবিটি কতটা সফল সেটা পরিচালক হিসেব করে বলতে
পারবেন। তবে ‘হিরোইন’ আমার জীবনের একটি মাইলফলক হয়েই থাকবে। কারণ এখানে
আমার চরিত্রটি স্বপ্নের। এ ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল অনেক দিনের। এর
মাধ্যমে আমার স্বপ্নটা অন্তত পূরণ হয়েছে।
No comments:
Post a Comment