স্ট্রোকের কারণে মস্তিষ্কে রক্ত জমে যাওয়াসহ নানা জটিলতা সারিয়ে তুলবে
ওষুধ। এ জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। ল্যানচেট নিউরোলজি অব মেডিকেল
জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্ট্রোকের জটিলতা সারিয়ে তুলতে এনএ-১ নামক একটি ওষুধ ব্যবহার করা নিরাপদ। স্ট্রোকের কারণে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ১৮৫ জন রোগী নিয়ে পরীক্ষা চালিয়ে আমেরিকা ও কানাডার বিজ্ঞানীরা দাবি করেছেন, এনএ-১ অনেক ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তোলে।
প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই ওষুধ অক্সিজেনের অভাবে মরে যাওয়া কোষগুলো রক্ষা করে। কানাডা ও বৃটেনের প্রায় ১৪টি হাসপাতালে রোগীদের মাঝে সামান্য পরিমাণে এনএ-১ ব্যবহার করে এই সিদ্ধান্ত জানিয়েছে গবেষক দল। ৯২ জন রোগীর দেহে সরাসরি ইনজেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হয়। অন্য ৯৩ জনের দেহে স্যালাইনের মাধ্যমে ওষুধ দেয়া হয়।
গবেষকরা জানান, খুব অল্প সময়ের মধ্যে ওষুধ ব্যবহারকারীদের লক্ষণীয় পরিবর্তন হয়েছে। স্ট্র্রোক অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই ওষুধের ব্যবহার আশাব্যঞ্জক; তবে এ নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। সূত্র: বিবিসি

No comments:
Post a Comment