বুধবার সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বহুল আলোচিত সংলাপে বসছে নির্বাচন
কমিশন (ইসি)। এ বৈঠকে জাতীয় নির্বাচনের আসন সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা
হালনাগাদ বিষয়ে কমিশন সাংবাদিকদের মতামত শুনবে।
বেলা ১১টায় আগাঁরগাওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে এ বৈঠক হবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
ইসি সূত্র জানায়, সংলাপে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে সিনিয়র সাংবাদিকদের কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্ধারিত দিনে সিনিয়র সাংবাদিকরা সংলাপে অংশ নিয়ে এ বিষয়ে তাদের মূল্যবান মতামত দেবেন বলে কমিশন আশাবাদী।
এর আগে এ বৈঠক নিয়ে নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, ‘‘বুধবার সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে ইসি। আমরা সাংবাদিকদের কথা শুনবো। তাদের বিভিন্ন মতামতকে আইনের সঙ্গে সঙ্গতি রেখে আসন সীমানা নির্ধারণ সংক্রান্ত ডিলিমিটেশন দূর করবো।’’
এ বিষয়ে অতীতের কমিশনগুলোর করা ডিলিমিটেশন দূর করা সংক্রান্ত বিষয় থেকে আমরা ব্যাখ্যা নেয়া হবে বলেও জানান তিনি।
সংলাপের অংশ হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে প্রথমে নির্বাচন কমিশন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়। ওই সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিরা শুধু জনসংখ্যার ভিত্তিতে আসন সীমানা নির্ধারণের ইসির সিদ্ধান্ত থেকে বেরিয়ে অন্যান্য উপাদানগুলোর প্রতিও মনোযোগ দেয়ার আহবান জানান। কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
প্রথম দিকে কমিশন সাংবাদিকদের সঙ্গে বৈঠককে সংলাপ হিসেবে আখ্যায়িত করলেও এখন এটাকে মতবিনিময় বা মতগ্রহণ হিসেবে আখ্যায়িত করছে। এর কারণ হিসেবে এ নির্বাচন কমিশনার বলেন, ‘‘বৈঠকে আমরাতো শুধু শুনবো, মত দেবো না। তাই এটা মতগ্রহণ বা মতবিনিময় বৈঠক।’’
উল্লেখ্য, এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন এর আগের কমিশন বিদায়ের আগে নির্বাচন কমিশন আইন সংস্কার বিষয়ে সুশীল সমাজ, রাজনৈতিক দল ও সাংবাদিকদের সঙ্গে সংলাপ করেছিলেন।
ইসি সূত্র জানায়, সংলাপের অংশ হিসেবে সুশীল ও সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর পর সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতগ্রহণের জন্য কমিশনের বৈঠক করার কথা থাকলেও শেষ পর্যন্ত এখনো কমিশন কোনো মতৈক্যে পৌছতে পারেনি।
সাংবাদিকদের সঙ্গে আগামীকালের বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের ব্যাপারে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানায় সূত্র।
সংলাপে জাতীয় গণমাধ্যমের শতাধিক জৈষ্ঠ সাংবাদিক ছাড়াও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ এ বৈঠকে সভাপতিত্ব করবেন।

No comments:
Post a Comment