ফতোয়া: মিরসরাইর ওসি ও ইউপি সদস্যকে হাই কোর্টে তলব
ফতোয়ার শিকার হয়ে গৃহহারা আসমা আক্তারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে
চট্টগ্রামের পুলিশ সুপার ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)
নির্দেশ দিয়েছে হাই কোর্ট বিভাগ।
মঙ্গলবার বিভাগের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও মজিবুর রহমান মিয়ার যুগ্ম বেঞ্চ এক (রিট) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
এছাড়াও ফতোয়ার ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য মিরসরাই থানার ওসি এবং স্থানীয় ইউপি সদস্য মাহফুজুল হক ঝুনুকে তলব করেছে আদালত। তাদের ৫ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনায় নির্যাতনের শিকার নারী মামলা করলে তা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় পুলিশকে বাদী হয়ে মামলা করে আসামিদের গ্রেফতার করতে নির্দেশ দেয়া হয়েছে। ফতোয়ার ঘটনায় ফৌজদারি কার্যবিধির অনুযায়ী দায়িত্ব পালনে পুলিশকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ আবেদনটি দায়ের করেন। আবেদনে আসমা আক্তারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ।

No comments:
Post a Comment