রাতের কাজে ক্যানসারের ঝুঁকি! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
পুরুষের রাত জেগে কাজ করার সঙ্গে ফুসফুস, মূত্রাশয়, প্রোস্টেট (মূত্রথলি সংলগ্ন গ্রন্থি), মলনালি ও অগ্ন্যাশয়ে ক্যানসারের সম্পর্ক কী তা জানতে আইএনআরএস ইনস্টিটিউট আরমানদ-ফ্র্যাপিয়ার এ গবেষণা চালায়।
মানুষের কাজের পরিধি ও ব্যস্ততা বেড়ে যাওয়ায় রাত জাগার হার বাড়ছে। আবার
কাজের ধরনের কারণে অনেককে অনবরত রাত জাগতে হয়। এ ব্যাপারে স্বাস্থ্য
বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সবাইকে সতর্ক করে আসছেন।
কিন্তু কানাডায় পরিচালিত এক গবেষণা আমাদের অবশ্যই নতুন করে ভাবতে বাধ্য
করবে। গবেষণায় জানা গেছে, যারা রাতের পালায় কাজ করেন, তাদের বিভিন্ন ধরনের
ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।
পুরুষের রাত জেগে কাজ করার সঙ্গে ফুসফুস, মূত্রাশয়, প্রোস্টেট (মূত্রথলি সংলগ্ন গ্রন্থি), মলনালি ও অগ্ন্যাশয়ে ক্যানসারের সম্পর্ক কী তা জানতে আইএনআরএস ইনস্টিটিউট আরমানদ-ফ্র্যাপিয়ার এ গবেষণা চালায়।
অধ্যাপক ম্যারি ইলিস প্যারেন্ট বলেন, ঘুমের সময় মেলাটোনিন নামে এক ধরনের
হরমোন নিঃসরণ হয়। রাতে আলোকিত স্থানে থাকলে এ হরমোন নিঃসরণ ব্যাহত হয়। এতে
রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে। এ হরমোনের অভাব থাকলে দেহে টিউমার হতে পারে।
আমেরিকান জার্নাল অব ইপিডেমিওলজিতে এ-সংক্রান্ত নিবন্ধ ছাপা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
No comments:
Post a Comment