Pages

Friday, January 4, 2013

আরও দুই মামলায় গ্রেপ্তার ফখরুল

আরও দুই মামলায় গ্রেপ্তার ফখরুল


আবারও দু’টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একই সঙ্গে এ দু’টি মামলায় তাকে ১৭ দিনের রিমান্ড দেয়ার আবেদন করা হয়েছে।
গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে গ্রেপ্তারে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেন। মতিঝিল থানার একটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়া সূত্রাপুর থানায় মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত জামিন ও রিমান্ড শুনানির দিন ৮ই জানুয়ারি ধার্য করা হয়েছে। সেদিন ফখরুলের উপস্থিতে এ শুনানি হবে।
উল্লেখ্য, গত বুধবার পল্টন ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল। জেল থেকে বের হওয়ার আগেই তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।

No comments:

Post a Comment