বাংলাদেশীদের জন্য উত্তর আমেরিকা থেকে দেশে অনলাইনে অর্থ পাঠানোর নতুন
গেটওয়ে চালু করলো কানাডাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাসাডা টেকনোলজিস
বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির নতুন সেবা সিম্প্লিসেন্ডবিডি এর মাধ্যমে
‘সহজতম’ উপায়ে যুক্তরাষ্ট্র বা কানাডায় ঘরে বসেই বাংলাদেশে অর্থ পাঠানো
যাবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরায় বিদেশ থেকে টাকা পাঠানোর এই অনলাইন গেটওয়েটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। অনুষ্ঠানে ক্যাসাডা’র ব্যবস্থাপনা পরিচালক রেজা আরফিন, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেহবুব হুসাইন, ক্যাসাডা’র চেয়ারম্যান ইন্তেজার আহমেদ ও নির্বাহী চেয়ারম্যান নাদিমুর রহমান উপস্থিত ছিলেন।
নতুন এ সেবা সম্পর্কে ক্যাসাডা’র নির্বাহী চেয়ারম্যান নাদিমুর রহমান, ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর যে পন্থাগুলো রয়েছে, তার বেশিরভাগই সময়সাপেক্ষ। আর দ্রুততার সঙ্গে অর্থ পাঠানোর যে প্রচলিত পথগুলো রয়েছে, সেগুলো অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়, এমনকি কাজের ব্যস্ততার মাঝে সময় করে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকাও অনেকের জন্য একটি বড় সমস্যা। এর বিপরীতে ক্যাসাডা টেকনোলজিস প্রবর্তিত ই ওয়ালেটের মাধ্যমে অনলাইনে মাউসের কয়েকটি ক্লিকে দেশে অর্থ পাঠানো যাবে। তবে এজন্য থাকতে হবে পেইজার অ্যাকাউন্ট। পেইজার ই-ওয়ালেট থেকে সহজেই টাকা ট্রান্সফার করা যাবে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে।
ব্যাংক এশিয়ার মাধ্যমে দেশের যে কোনো ব্যাংকের শাখায় এই অর্থ পাঠানো যাবে বলে জানিয়েছেন নাদিমুর।
জানা গেছে, দেশে ৫০০ ডলার পর্যন্ত টাকা পাঠাবার জন্য একজন গ্রাহককে চার্জ দিতে হবে ৫ ডলার, আর ৫০০ ডলারের ওপরে গেলে চার্জ দিতে হবে ১০ ডলার।
এক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের স্থানান্তর চার্জ মূল টাকা স্থানান্তরের সমপর্যায়ে বৃদ্ধি পায় জানিয়ে ক্যাসাডা টেকনলজি’র হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ফারিয়া শারমিন নিজাম বলেন, “এর ফলে এই সেবার রেমিটেন্স স্থানান্তরে হ্রাসকৃত ফি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
সিমপ্লিসেন্ডবিডি.কম এর সেবা গ্রহন করতে প্রথমে পেইজা.কম এ ফ্রি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হবে বলে জানান ফারিয়া।
তিনি বলেন, “পেইজা অ্যাকাউন্ট হোল্ডাররা এরপর তাদের পেইজা ই-ওয়ালেটে অর্থ সংযোগ করতে পারবেন। এরপর সিমপ্লিসেন্ডবিডি.কম ওয়েবসাইটের মাধ্যমে তিনটি সহজ ধাপে টাকা পাঠানো সম্ভব হবে গ্রহনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। সিমপ্লিসেন্ডবিডি এর সেবার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের বাসা থেকে খুবই সহজে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা উপভোগ করতে পারবেন।
এই সেবা প্রদানের মধ্যে যা আয় হবে তার একটি উল্লখযোগ্য অংশ স্থানীয় দু:স্থদের সেবায় ব্যয় করা হবে।
জানাগেছে, কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মেনে দেশের বাইরেও অর্থ পাঠানো যাবে।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ক্যাসাডা টেকনোলজি অ্যালার্ট পে প্রচলনের মাধ্যমে দেশের প্রথম অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছিলো। এই প্রথম আইটি রেমিটেন্স প্ল্যাটফর্ম প্রচলন করা হয়েছিলো যার মাধ্যমে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক আয় সরাসরি তাদের বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে গ্রহন করতে সক্ষম হয় ৭ হাজারেরও অধিক স্থান থেকে। বিশ্বের ১৯৭টি দেশে ২১ টি ভিন্ন মুদ্রা ব্যবস্থায় সেবা প্রদান করছে পেইজা। বিশ্বেজুড়ে ৯ মিলিয়নেরও অধিক পেইজা সদস্য রয়েছে।
No comments:
Post a Comment