মায়ানমারের অবিসংবাদিত বিরোধী নেত্রী আউং সান সু কি দেশের রাষ্ট্রপতি হওয়ার
ইচ্ছেপ্রকাশ করলেন। তিনি জানিযেছেন, তার দলের ইচ্ছে, এজন্য অবিলম্বে
সংবিধান সংশোধন করতে হবে।
নেত্রী জানিয়েছেন, ২০১৫ সালে দেশে সাধারণ নির্বাচন। তার আগে ভোটে লড়ার কৌশল ও পরিকল্পনা ঠিক করা হবে। প্রার্থী বাছাইয়ের আগেই সংবিধান সংশোধনের জন্য চাপ দেবে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।
কারণ চলতি সামরিক সরকার শাসিত সংবিধানের কয়েকটি ধারা এমনভাবে রাখা হয়েছে যাতে তিনি বা অন্য কেউ দেশের রাষ্ট্রপ্রধান হতে না পারেন। কিন্তু এই ব্যবস্থা বদলাতে হবে। প্রসঙ্গত, ১৭ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার দেশে ফিরলেন সু কি। তারপরই জানান ওই দাবি। যদিও সামরিক সরকার ও তাদের মুখপত্র নেত্রীর নয়া দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র: ওয়েবসাইট।

No comments:
Post a Comment