Pages

Wednesday, October 10, 2012

‘ঘুষখোর’ কর কর্মকর্তার জামিন নাকচ, কারাগারে প্রেরণ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

‘ঘুষখোর’ কর কর্মকর্তার জামিন নাকচ, কারাগারে প্রেরণ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ঢাকার কর অঞ্চল ৫-এর অতিরিক্ত কর কমিশনার কাজী আশিকুর রহমানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ এ আদেশ দেন।

ওই কর কমিশনারের জামিন আবেদন করে শুনানি করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আদালতকে বলেন , একজন সরকারি কর্মচারীকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে। তার চাকরির স্বার্থে তাকে জামিন দেওয়া হোক।

এ সময় দুদকের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন , “ওই কর কমিশনার একজন ঘুষখোর। সে এর আগেও ঘুষের সঙ্গে জড়িত ছিল। তাকে হাতেনাতে ধরা হয়েছে।”

গত ২০ সেপ্টেম্বর ঢাকার সার্কেল ১০৪ এবং কর অঞ্চল ৫-এ কমর্রত ছিলেন অতিরিক্ত কর কমিশনার কাজী আশিকুর রহমান।

এ সময় ওত পেতে থাকা দুদকের সহকারী পরিচালক এবং এ মামলার তদন্ত কর্মকর্তা মো. ফজলুল হক ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করেন। এ সময় একজন নির্বাহী হাকিমও ছিলেন।

এজাহারে বলা হয়েছে, করদাতা মিজানুর রহমানের কাছে আসামি এক লাখ টাকা ঘুষ চেয়েছিলেন।  ওই করদাতা ‘ঘুষখোর’ কর্মকর্তার ব্যাপারে দুদককে জানান। পরে দুদকের কর্মকর্তারা করদাতার মাধ্যমে কৌশলে আসামি আশিককে ৫০ হাজার টাকাসহ আটক করেন।

এ ঘটনায় পল্টন থানায় গত ২০ সেপ্টেম্বর দুদকের কর্মকর্তা ফজলুল হক বাদী হয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

No comments:

Post a Comment