গুগলের নির্বাহী ক্যাস্ট্রো ইয়াহুতে
জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু প্রতিদ্বন্দ্বী
গুগলের এক্সিকিউটিভ হেনরিক ডি ক্যাস্ট্রোকে পরবর্তী চিফ অপারেটিং অফিসার
(সিওও) হিসেবে নিয়োগ দিয়েছে।
এ বছরের শুরুর দিকে গুগলের প্রথম সারির অপর এক কর্মকর্তাকে নিয়োগ দিয়ে সাড়া ফেলেছিল ইয়াহু। সেবার গুগলের অপর এক এক্সিকিউটিভ ম্যারিসা মায়েরকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছিল ইয়াহু।
ইয়াহুর পক্ষ থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ডি ক্যাস্ট্রো ইয়াহুর বৈশ্বিক ক্রয় প্রক্রিয়া, কর্মকাণ্ড, গণমাধ্যম ও ব্যবসা উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবেন।
প্রতিদ্বন্দ্বিতায় গুগলের জনপ্রিয়তার কাছে কিছুটা ম্লান আগেই হয়েছে ইয়াহু। সে ক্ষতি পুষিয়ে নিতেই নতুন এ নিয়োগ। পুনর্গঠনের দিকে এখন মনোযোগী প্রতিষ্ঠানটি। সার্চ ইঞ্জিন হিসেবে শুরুতে বেশ দাপটের সঙ্গেই ইয়াহু এগিয়ে চলছিল। কিন্তু পরে গুগল তাদের প্রতিদ্বন্দ্বিতায় অনেক পেছনে ফেলে দেয়। সূত্র: বিবিসি অনলাইন

No comments:
Post a Comment