Pages

Monday, October 8, 2012

ট্রান্সফরমার বিকল হওয়ায় অন্ধকারে বিটিভি :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

ট্রান্সফরমার বিকল হওয়ায় অন্ধকারে বিটিভি :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
 ট্রান্সফরমার বিকল হওয়ার জন্য বিকেল ৪টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান বলেন, ‘‘রামপুরা টেলিভিশন কেন্দ্রের বিদ্যুৎ সংযোগের জন্য ব্যবহৃত ট্রান্সফরমারটি বিকাল ৪টার দিকে বিস্ফোরিত হয়ে পুড়ে যায়। অন্য কোন উপায় না থাকায় পিডিবি বিটিভিকে বিদ্যুৎ পুনঃসংযোগ দিতে পারছে না।

তিনি বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি অপসারণের কাজ চলছে। আশা করি অল্প সময়ের মধ্যে ট্রান্সফরমারটি মেরামত করা সম্ভব হবে।’’

এদিকে, দীর্ঘসময় ধরে রাষ্ট্রীয় এ প্রচার মাধ্যমটির বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় সমস্যায় পড়েন এর কর্মীরা। বন্ধ হয়ে যায় সব রেকর্ডিংসহ অন্যান্য নিয়মিত কর্মকাণ্ড। কর্মকর্তা-কর্মচারীদের অনেককেই এ সময় বিটিভি ভবনের বাইরে পায়চারি করতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির এক কর্মী জানান, একনাগারে এতটা সময় বিটিভি কখনো বিদ্যুৎবিহীন অবস্থায় থাকেনি। এ ঘটনা রাষ্ট্রীয় এ প্রচার মাধ্যমের জন্য নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন তিনি।
শেষ কবে বিটিভি দীর্ঘসময় ধরে বিদ্যুৎবিহীন থেকেছে তা ওই কর্মী মনে করতে পারেননি।

এদিকে, রেকর্ডিংসহ অন্যান্য কর্মকান্ড বন্ধ থাকলেও নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিটিভি সম্প্রচার অব্যাহত রেখেছে।
সন্ধ্যা ৭.২০ মিনিটে এই রিপোর্ট যখন লেখা হচ্ছে তখনও বিটিভিতে বিদ্যুৎ সংযোগ পুনস্থাপিত হয়নি।

No comments:

Post a Comment