Pages

Monday, October 8, 2012

গরম শুক্রে শীতল বায়ু :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

গরম শুক্রে শীতল বায়ু :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 প্রচণ্ড ঠাণ্ডা এক বলয়। এতটাই ঠাণ্ডা যে, কার্বন ডাইঅক্সাইডের স্তরও জমে বরফ হয়ে যাচ্ছে সেখানে। অথচ এর নিচে মাটি গরমে পুড়ে যাওয়ার জোগাড়। না কোনো কল্পবিজ্ঞানের দৃশ্য নয়, গবেষণাগারে তৈরি করা কৃত্রিম আবহাওয়াও নয়। এ হলো শুক্র গ্রহের বায়ুমণ্ডল।
 
সম্প্রতি শুক্র গ্রহ প্রদক্ষিণকারী মহাকাশযান 'ভেনাস এক্সপ্রেস'-এর নজরে ধরা পড়ল শুক্রের বায়ুমণ্ডলের এই অদ্ভুত দৃশ্য। দূরত্বে পৃথিবীর তুলনায় সূর্যের অনেক কাছে শুক্র। তাই তার উষ্ণতাও পৃথিবী থেকে বেশি।

তা ছাড়া বায়ুম লের ঘন কার্বন- ডাই অক্সাইডের স্তর শুক্রের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। তা সত্ত্বেও সেখানকার বায়ুময়ে তুলেছে বিজ্ঞানীদের।

গত পাঁচ বছর ধরে ভেনাস এক্সপ্রেসের পাঠানো তথ্যের ভিত্তিতে শুক্র গ্রহের ওপর গবেষণা চালাচ্ছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা। শুক্রের পৃষ্ঠ থেকে ১২৫ কিলোমিটার ওপরে এমন একটি স্তরের খোঁজ পেয়েছেন তাঁরা, যার উষ্ণতা শূন্যের থেকেও ১৭৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। যা পৃথিবীপৃষ্ঠের সবচেয়ে কম উষ্ণতা থেকেও বেশ কম। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় প্রতি ২৪৩ দিন (পৃথিবীর হিসেবে) অন্তর শুক্র গ্রহে দিন-রাতের বদল হয়। এদিন রাতের সন্ধিক্ষণে শুক্রের বায়ুমণ্ডলে থাকা কার্বন-ডাই অক্সাইড গ্যাসে সূর্যের আলোর বিচ্ছুরণ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছেন তারা।

গবেষক দলের প্রধান আরনোড মাহিয়াক্স বলেন, “ভেনাস এক্সপ্রেস মাঝে মধ্যেই শুক্রে কিছু উজ্জ্বল অঞ্চলের খোঁজ পায় যা বরফ বলে ব্যাখ্যা করা যায়। কিন্তু এগুলো বায়ুম লে কিছু পরিবর্তনের কারণেও ঘটতে পারে। তাই কোনো সিদ্ধান্তে আসার আগে সতর্ক হতে হবে আমাদের।”
 
এ ব্যপারে আরো নিশ্চিত হতে তারা বায়ুম লের অন্যান্য গ্যাস যেমন-কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেনের ওপরও গবেষণা চালাচ্ছেন। সূত্র: আনন্দবাজার

No comments:

Post a Comment