Pages

Thursday, October 11, 2012

আইসিসি টেকনিক্যাল কমিটির প্রধাণ পদে মনোনীত হলেন অনিল কুম্বলে

আইসিসি টেকনিক্যাল কমিটির প্রধাণ পদে মনোনীত হলেন অনিল কুম্বলে
 ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে আইসিসির টেকিনিক্যাল কমিটির পরবর্তী চেয়ারম্যান পদে মনোনিত হয়েছেন।
আইসিসির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার আইসিসির এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে কলম্বোতে সিদ্ধান্তটি নেয়া হয়। এছাড়া বুধবার টিওআইকে কুম্বলের পরবর্তী টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত করে অপর একটি সূত্র। এমনটায় জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারতের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পদে মনোনীত হলেন কুম্বলে। এর আগে সুনীল গাভাস্কার এ পদের দায়িত্ব পালন করেছিলেন।

 সাবেক এই লেগ স্পিনার ভারতের হয়ে টেস্ট এবং ওডিআই ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়া কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসেসিয়েশনের সভাপতিও তিনি। আর আইপিএল রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর দলের পরামর্শদাতা।

কুম্বলের দীর্ঘ অভিজ্ঞতার কারণেই এই পদে মনোনীত হয়েছেন তিনি। তাছাড়া দেশের হয়ে ক্রিকেটে দারুণ ভূমিকা রাখার জন্য বিসিসিআই কুম্বলেকে মনোনিত করেছেন বলে জানায় সূত্রটি।

No comments:

Post a Comment