Pages

Friday, October 12, 2012

ডেসটিনিতে প্রশাসক নিয়োগ হচ্ছে :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

ডেসটিনিতে প্রশাসক নিয়োগ হচ্ছে :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট
 কোম্পানি আইন সংশোধন করে ডেসটিনির কার্যক্রম পরিচালনা জন্য প্রশাসক নিয়োগ করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী গোলাম হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, ‘‘একইসঙ্গে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে ডেসটিনির সার্বিক অনিয়ম তদন্ত করা হবে। দেশে যেসব প্রতিষ্ঠান ডেসটিনি নিয়ে কাজ করছে, সেগুলোর মধ্যে সমন্বয় স্থাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে।’’

ডেসটিনি ২০০০ লিমিডেট, ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা সংক্রান্ত যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধককে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদন সম্পর্কে তিনি জানান, ডেসটিনি গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে- ডেসটিনি পরিবারভুক্ত ২২ জন পরিচালক কর্তৃক নিজেদের মধ্যে কোম্পানির অধিকাংশ শেয়ার লেনদন সম্পন্ন, ডিএমসিএল এর মাধ্যমে চড়া সুদে (১৬%) অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, কোনো কোনো কোম্পানির কার্যক্রম উদেশ্য অনুযায়ী চালু না করা, ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্য প্রদান, এমকি কোনো কোনো ক্ষেত্রে তথ্য গোপন, বিভিন্ন কোম্পানির শেয়ার হস্তান্তরে নীতির তোয়াক্কা না করা, ক্রমাগত লোকসানি প্রতিষ্ঠানে মূলধন বিনিয়েগের মাধ্যমে তহবিল তসরুপ, পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্টে বিধিবহির্ভূতভাবে সমিতির অর্থ স্থানান্তর, একচেটিয়া পণ্যের বাজার সৃষ্টি করে চড়া মূল্যে বিপণন, প্রকৃত বাজার মুল্যের  চেয়ে অনেক কম মূল্য দেখিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি ক্রয়, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন না করেই গ্রহকদের কাছ থেকে ডেসটিনি ট্রি- প্লানটেশন প্রকল্পে মোটা অংকের টাকা সংগ্রহ ও অর্থের হদিস না পাওয়া, সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেয়া এবং অঙ্গ সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠায় সমন্বয়হীনতা ইত্যাদি।

তিনি বলেন, ‘‘তদন্তে ডেসটিনির ২৬ প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৭৯৯ কোটি টাকার আর্থিক অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ৪৫৪ কোটি টাকা তহবিল তসরুপ এবং ২ হাজার ৩৪৫ কোটি সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন হয়েছে।

No comments:

Post a Comment