ভারত থেকে রেলের ৫৫টি ওয়াগন কেনার চুক্তি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ভারত থেকে ৫০টি এমজি বগি ফ্লাট কনটেইনার ওয়াগন ও ৫টি ব্রেকভ্যান ওয়াগন
(মালবাহী) কিনতে যাচ্ছে সরকার। এজন্য ব্যয় হবে ৩২ লাখ ৭৬ হাজার ১৪১ ডলার।
রোববার বাংলাদেশ রেলওয়ে ও ভারতের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত
হয়েছে। ভারতের এক বিলিয়ন সরকারি ঋণ সহায়তার আওতায় এ ওয়াগনগুলো সংগ্রহ করা
হবে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী এবং
ভারতের পক্ষে তিতাগর ওয়াগনস্ লিমিটেডের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার অশোক
কুমার দাস।
চুক্তির শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১২ মাসের মধ্যে বগিগুলো সরবরাহ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে
ঢাকা-চট্টগ্রামের মধ্যে তিনটি মালবাহী রেল চলাচল করছে। চুক্তি অনুযায়ী
ওয়াগনগুলো পেলে এর সংখ্যা পাঁচটিতে উন্নীত হবে।
মন্ত্রী আরও জানান, আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন চোখে পড়বে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সচিব মহবুব উর
রহমান, রেলের মহাপরিচালক আবু তাহেরসহ রেলের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
No comments:
Post a Comment