কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাঁকখালী পত্রিকার বার্তা সম্পাদক মোস্তফা
সরওয়ারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর থানার
পুলিশ শহরের ঝাউতলাস্থ পত্রিকাটির কার্যালয় থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর ওই পত্রিকায় ‘মিয়ানমারের আকিয়াবে বড় মসজিদে আগুন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এটিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং বিদেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হানি করার উদ্দেশে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।
এই অভিযোগে পুলিশ পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক ও প্রতিবেদকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে।
ইতিপূর্বে একই অভিযোগে ‘পত্রিকাটির প্রকাশনা কেন বন্ধ করা হবে না’ মর্মে তিন দিনের মধ্যে জবাব চেয়েও একটি নোটিশ দিয়েছেন কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন।

No comments:
Post a Comment