Pages

Wednesday, October 17, 2012

কলেজে খবরদারি, অপু উকিলের বিরুদ্ধে হাই কোর্ট অবমাননার রুল

কলেজে খবরদারি, অপু উকিলের বিরুদ্ধে হাই কোর্ট অবমাননার রুল
  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অপু উকিলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাই কোর্ট বিভাগ। আগামী ২ সপ্তাহের মধ্যে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বিভাগের বিচারক আশরাফুল ইসলাম ও মো. বদরুজ্জামানের যুগ্ম বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন মো. তৌফিক ইনাম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. কামাল পারভেজ ও সালমা সুলতানা সোমা। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আশুতোষ চাকমা।

আইনজীবী তৌফিক ইনাম সাংবাদিকদের বলেন, ঢাকার গেন্ডারিয়া ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে অপু উকিল ওই কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামকে বেআইনিভাবে বরখাস্ত করে। পরে অধ্যক্ষ নজরুল ইসলামের নিম্ন আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নিম্ন আদালত অপু উকিলসহ গর্ভনিং বডির অন্যান্য সদস্যদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। যা পরে উচ্চ আদালতও একই আদেশ চলমান থাকে।

তিনি বলেন, আদালতের উক্ত আদেশ অমান্য করে অপু উকিল ওই কলেজের একজন জুনিয়র প্রভাষক অশোক কুমার সাহাকে কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেন।

আজকে বিষয়টি আদালতকে জানালে আদালত তার বিরুদ্ধে রুল জারি করে এ আদেশ দেন।

No comments:

Post a Comment