নারায়ণগঞ্জে নলকূপে ওয়াসার ফি ৩ মাসের স্থগিত: হাই কোর্ট
নারায়ণগঞ্জে গভীর নলকূপ স্থাপনে ঢাকা ওয়াসার ধার্যকৃত ফি আদায়ে ৩ মাসের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট বিভাগ।
মঙ্গলবার বিভাগের বিচারক নাঈমা হায়দার ও খোরশেদ আলম সরকারের যুগ্ম বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে আদালত আদেশে নারায়ণগঞ্জে গভীর নলকূপ স্থাপনে ওয়াসার ধার্য করা ফি আদাযকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রুলে ঢাকা ওয়াসার চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটটি দায়ের করেন নারায়ণগঞ্জ ওয়াসা হটাও সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলসহ ১০ জন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন।
রিট আবেদনকারী মাহবুবুর রহমান ইসমাইল সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ জেলায় নাম মাত্র ঢাকা ওয়াসার কার্যক্রম থাকলেও ড্রেনেজ পয়ঃপ্রণালী সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করছে, ওয়াসার ব্যর্থতার কারণে নদীর পানি দূষিত হয়ে গেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ লাখ জনসখ্যাংর মধ্যে মাত্র ১০ ভাগ জনগণকে ঢাকা ওয়াসা যে পানি সরবরাহ করে তাও পঁচা নোংরা, দুর্গন্ধযুক্ত ও ব্যবহার অনুপযোগী। যার কারণে জন সাধারণ বাঁচার প্রয়োজনে নলকুপ ও গভীর নলকুপ নিজেরা স্থাপন করে পানীয় জলের চাহিদা পুরণ করে আসছে।
তিনি বলেন, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে জনস্বার্থে এ রিট পিটিশনটি দাখিল করা হয়েছে।

No comments:
Post a Comment