Pages

Wednesday, October 10, 2012

খুনিদের কেউ বিদেশে থাকলেও নিয়ে আসা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

খুনিদের কেউ বিদেশে থাকলেও নিয়ে আসা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, “যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বাইরে খুনিদের কেউ যদি বিদেশেও থাকেন তাকে দেশে নিয়ে আসা হবে।”

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাকে তাগিদ দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী তার দফতরে সাংবাদিকদের জানান, সাগর-রুনি হত্যায় জড়িত সন্দেহভাজন সাতজনকে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাতজনের একজন সাগর-রুনির পারিবারিক বন্ধু তানভীর। আরেকজন তাদের বাড়ির এক পাহারাদার। বাকি পাঁচজন হলেন ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি। এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সাগর-রুনির বাড়ির আরেক পাহারাদার হুমায়ুন কবিরকেও শনাক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। কবিরকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে স্পেনের চিত্রশিল্পী ফান্সিসকো গয়ার চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন মহিউদ্দিন খান আলমগীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, স্পেনের রাষ্ট্রদূত লুই গেখাগশাকন, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসর পরিচালক সুবীর চৌধুরী।

ফান্সিসকো গয়ার জন্ম ১৭৪৬ এবং মৃত্যু ১৮২৮ সালে। প্রদর্শনীতে তার ৮৪টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এটি চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

No comments:

Post a Comment