সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হলমার্ক গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের বিরুদ্ধে সোমবার নতুন করে আরো
দুটি মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে ১১টি মামলা হয়।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। এ ছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সাভার থানায় আরেকটি মামলা হয়েছে।
তানভীর মাহমুদকে রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে র্যাব গ্রেফতার করে। এ
সময় দুদকের করা মামলার অপর আসামি হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার
আহমেদকেও গ্রেফতার করে র্যাব। এই দুজনের কাছ থেকে পাঁচটি ব্ল্যাকবেরি
মোবাইলফোন, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও দুই লাখ ৮৭ হাজার
টাকা উদ্ধার করা হয়।
No comments:
Post a Comment