Pages

Thursday, October 11, 2012

প্রধানমন্ত্রীর বক্তব্য নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে: টিআইবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রধানমন্ত্রীর বক্তব্য নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে: টিআইবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, কক্সবাজারের রামুতে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রকৃত সত্যকে আড়াল করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের মনে আস্থা ফিরিয়ে আসার পরিবর্তে অনাস্থা ও নিরাপত্তাহীনতার জন্ম দেবে।

বুধবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন টিআইবির চেয়ারপারসন এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।


প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক দলগুলোকে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। আর তাদের দিয়েই এই ঘটনার তদন্ত করলে প্রকৃত ঘটনা আড়ালে থেকে যাবে। তাই নিরপেক্ষ তদন্তের জন্য গ্রহণযোগ্য ব্যক্তি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।”

কক্সবাজারের সহিংসতার এই ঘটনা শুধু বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষতি হিসেবে না দেখে পুরো দেশের এবং সমগ্র জাতির ক্ষতি হিসেবে দেখার জন্য সংবাদ সম্মেলন বলা হয়।

প্রতিনিধি দলে ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন ড. হামিদা হোসেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও টিআইবি চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, ট্রান্সফারেন্সি ইন্টারনাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়।
 
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রামু সফরকালে সেখানে এক জনসভায় রামু’র সহিংসতার ঘটনায় স্থানীয় বিএনপির সংসদ সদস্যকে দায়ী করে বক্তব্য দেন।

No comments:

Post a Comment