অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর শ্রমবাজার পরস্পরের
মধ্যে উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিল্প সহযোগিতা বিষয়ক ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধন করে বুধবার এ কথা বলেন তিনি।
বিশ্বায়নের ফলে অর্থনৈতিক সাফল্য অর্জন একটি চ্যালেঞ্জ-এ কথা উল্লেখ করে
প্রধানমন্ত্রী বলেন, “ডি-৮ সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের স্বার্থরক্ষায় কাজ
করলে এ সমস্যা মোকাবেলা করে অর্থনৈতিক মুক্তি সম্ভব।”
এজন্য ওআইসির সঙ্গে সম্পর্ক জোরদার ও আসিয়ানভুক্ত উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে স্বার্থবান্ধব চুক্তি করারও প্রস্তাব দেন তিনি।
এ সময় অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোকে সহায়ক ভূমিকা পালনেরও আহ্বান জানান শেখ হাসিনা।
No comments:
Post a Comment