ম্যাচ ফিক্সিংয়ে আগ্রহ দেখিয়েছেন আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশের আম্পায়ার
নাদির শাহ। সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের আম্পায়ার
নাদির শাহ ম্যাচ গড়াপেটায় অংশ নিতে প্রস্তুত। ম্যাচ ফিক্সিংয়ে আম্পায়ারদের
আগ্রহের বিষয়টি গোপন ক্যামেরায় ধারণ করার কথাও খবরে উল্লেখ করা হয়।
নাদির শাহ ছাড়াও শ্রীলঙ্কা ও পাকিস্তানের আরো পাঁচজন আম্পায়ার ম্যাচ গড়াপেটায় আগ্রহ দেখিয়েছেন। এদের মধ্যে রয়েছেন পাকিস্তানের দুই আম্পায়ার নাদিম ঘোরি এবং আনিস সিদ্দিকী। অপর তিনজন হলেন শ্রীলঙ্কান আম্পায়ার। এরা হলেন- গামিনি দিশানায়েকে, মরিস উইনস্টন এবং সাগারা গ্যালেস।
আইসিসির সদ্য প্যানেলভুক্ত বাংলাদেশের অপর আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন বলেও টাইমস অব ইন্ডিয়ার ওই খবরে জানানো হয়।
কিন্তু ৪০টি ওয়ানডে এবং তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করা বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ আন্তর্জাতিক এবং ঘরোয়া যেকোনো ধরনের ম্যাচ ফিক্সিংয়ে আগ্রহের কথা জানিয়েছেন। সূত্র: ইন্টারনেট

No comments:
Post a Comment