শরত্কাল আগমনের সঙ্গে সঙ্গে আমেরিকার প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে।
প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। নয়নাভিরাম সব দৃশ্য পরিগ্রহ করছে শহরজুড়ে।
গাছ-গাছালির শুকনো পাতা ঝরে পড়া শুরু করেছে।
কিছুদিন পর নতুন সজীব পাতা গজাবে। লাল-হলুদ আর নীল রঙের পাতায় যখন শরতের বিকেলের মিষ্টি রোদ এসে পড়ে, তখন মনে হয়, বাগানে যেন রংধনু লোকোচুরি খেলা করছে। গোধূলী পেরিয়ে সূর্যাস্তের সময় চমত্কার লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো।
ছবিগুলো নিউ ইংল্যান্ড, শিকাগো, উইসকনসিন, মিশিগানসহ বেশ কয়েকটি শহর থেকে তোলা। এর কোনো কোনোটি দেখলে কৃত্রিম বলে মনে হতে পারে। বিকেল হলে শহরের পার্কগুলোতে লোকজনের ব্যাপক ভিড় জমে। অনেকে পরিবারের সবাইকে নিয়ে সূর্যাস্তকালীন প্রাকৃতিক দৃশ্য দেখতে বের হন। শুকনো মর্মর পাতা উড়িয়ে খুনসুটিতে মেতে ওঠেন তারা। কমলা গাছের শুকনো লাল-হলুদ রঙের পাতাগুলো পার্কের জলাশয়ে দারুণ লাগে। ম্যাইন নদীর পানিতে বর্ণিল পাতার দৃশ্য যে কাউকে আকর্ষণ করতে বাধ্য। ইন্ডিয়ানার পার্কে শুকনো পাতা নিয়ে খেলায় মেতে ওঠে শিশুরা। সূত্র: ডেইলি মেইল

No comments:
Post a Comment