নারায়ণগঞ্জ নগরের হাজীগঞ্জ এলাকায় সরকারি আইইটি স্কুল বোমা মেরে উড়িয়ে
দেয়ার হুমকির আধাঘণ্টার মধ্যে স্কচটেপ মোড়ানো দু’টি বস্তু উদ্ধার করেছে
র্যাব। রোববার দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১ সদস্যরা স্কুলের
একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি বস্তু উদ্ধার করে। এ ঘটনায়
স্কুলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বস্তু দু’টি আদৌ বোমা কি না তা পরীক্ষার জন্য র্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে বিকেলে ঘটনা স্থলে এসেছে।
আইইটি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকতার জানান, রোববার দুপুরে সহকারী শিক্ষক মহববত আলীর ব্যবহৃত মোবাইলে একটি এয়ারটেল নাম্বার থেকে ফোন করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি জানায়, স্কুলটি কিছুক্ষণের মধ্যেই বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। স্কুলের বিভিন্ন স্থানে শক্তিশালী বোমা রাখা আছে। মোবাইলে উড়ো এ হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও র্যাবকে খবর দেয়া হয়।
পরে র্যাব ও পুলিশ স্কুলের পশ্চিম দিকের সিঁড়ির নিচে একটি বেঞ্চের পাশ থেকে স্কচটেপ মোড়ানো দু’টি বস্তু উদ্ধার করে। ঘটনার পরপর স্কুল ছুটি ঘোষণা করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বার্তা২৪ ডটনেটকে জানান, এগুলো বোমা কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। উদ্ধার করা বস্তু দু’টি বালতির মধ্যে পানিতে চুবিয়ে রাখা হয়েছে।
র্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দিলে তারা বিকেলে এসে পরীক্ষা করছে।

No comments:
Post a Comment