বয়স্ক মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্যালিয়েটিভ কেয়ারকে জাতীয় ও
তৃণমূল স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করতে হবে বলে মত দিয়েছেন বাংলাদেশ
প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. রুমানা দৌলা।
শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিশ্ব হসপিস ও প্রশমন সেবা দিবস-২০১২’ উপলক্ষে বাংলাদেশ প্যালিয়েটিভ অ্যান্ড সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশন ও রোটারি ক্লাব ঢাকা মহানগর যৌথ মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ডা. রুমানা বলেন, “পাঁচ বছর পরে পাঁচের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫ বা তার বেশি বয়েসের মানুষদের সংখ্যা হবে বেশি। এ বয়স্ক লোকেরা বার্ধক্যে উপনীত হলে ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগে থাকেন। তাদের অনেকেই ন্যূনতম চিকিৎসাসেবা পান না।”
মানববন্ধনে বক্তারা বয়স্ক মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মানববন্ধনে আরো উপস্থিত ঝিলেন, জাতীয় ক্যানসার হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. অরুনাংশু দাস, ডানকান ব্রাদার্সের পরিচালক নূরুল আলম, রোটারি ক্লাব অব ঢাকা মহানগরীর সহ-সভাপতি ইব্রাহিম খলিল আল জায়ার এবং ক্যাটালিস্টের বিজনেস কনসালটেন্টের প্রিন্সিপাল শ্রাবণী সরকার।

No comments:
Post a Comment