সম্প্রতি কক্সবাজার জেলার রামু এবং পার্শ্ববর্তী এলাকার বৌদ্ধ মন্দির¬ ও
বসতবাড়িতে অনাকাঙ্ক্ষিত নগ্ন হামলায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব
কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ
করছে।
বৃহস্পতিবার সংগঠনটির মহাসচিব মীর শাহাবুদ্দিন আহমেদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নজিরবিহীন এ হামলায় শত বছরের ঐতিহ্যবাহী বুদ্ধের মূর্তিসহ বহু মূল্যবান ঐতিহাসিক দ্রব্যাদি ও সম্পদ বিনষ্ট হওয়ায় সারা দেশবাসীর সঙ্গে এদেশের ব্যবসায়ী সমাজ ক্ষুব্ধ ও ব্যথিত। এ সম্পদহানীর জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীরদের প্রতি এফবিসিসিআই গভীর সমবেদনা প্রকাশ করছে। এ ঘৃণ্য ঘটনায় বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর এক বড় আঘাত যা কখনই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বার্থান্বেষী মহলের উস্কানি ও ইন্ধন ব্যতীত এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো সম্ভব নয় বলে এফবিসিসিআই মনে করে। দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘৃণ্য ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি এফবিসিসিআই আহবান জানাচ্ছে।
এছাড়াও সংঘটিত এলাকায় দ্রুত শান্তিপূর্ণ সহঅবস্থান ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া প্রয়োজন যাতে নাগরিক জীবন স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে পারে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে পুনরায় না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এফবিসিসিআই অনুরোধ জানাচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেশের ভাবমূর্তি, বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার ‘বর্ডার ট্রেড’-এর ক্ষেত্রে যাতে প্রভাব ফেলতে না পারে সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া জররি।
দেশে ঐতিহ্যগতভাবে বিরাজমান সাম্প্রদায়িক সহমর্মিতা, সৌহার্দ্য এবং সহনশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য সমগ্র ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এফবিসিসিআই সকলের প্রতি আহবান জানানো হয়।

No comments:
Post a Comment