সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় গ্রেফতার হলমার্কের ব্যবস্থাপনা
পরিচালক তানভীর মাহমুদ এবং তার শ্যালক ও হলমার্কের জিএম তুষার মাহমুদের
বাকি আটটি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার আসামিপক্ষে আটটি মামলায় জামিনের আবেদন করে শুনানি করলে মহানগর হাকিম আব্দুস সালাম এ জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে সোমবার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ তাদের ২৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া অপর একটি অস্ত্র মামলায় তানভীরকে আরো পাঁচ দিনের রিমান্ড দেন মহানগর হাকিম কেশব রায়।
আসামিপক্ষে জামিন শুনানিতে বলা হয়, দুদকের দায়ের করা এ মামলায় রিমান্ড আবেদনের কোনো প্রয়োজন নেই। তাদেরকে হয়রানি করার জন্যই এ অযৌক্তিক রিমান্ড চাওয়া হয়েছে। তারা নিয়ম মোতাবেক ঋণ নিয়েছেন এবং নিয়ম মোতাবেক তা পরিশোধ করা হবে।
অপরদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে বলা হয়, তাদের এসব মামলায়ও ১০ দিন করে রিমান্ডের আবেদন পেন্ডিং আছে।
মামলার তদন্তকারী কর্মকর্তারা সোমবার ম্যাজিস্ট্রেট এরফান উল্লাহ’র আদালতে আসামিদের হাজির করে ১১ টি মামলায় ১০ দিন করে মোট ১১০ দিন রিমান্ড চান। তবে ১১ টি মামলার রিমান্ডের আবেদন থাকলেও সোমবার তিনটি মামলায় রিমান্ড শুনানির জন্য উপস্থাপন করেন দুদক’র প্রসিকিউটিং জি.আরও।
রোববার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থেকে সোনালী ব্যাংকের ঋণপত্র জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে গ্রেফতার করে র্যাব। একই সঙ্গে তার শ্যালক ও হলমার্কের জিএম তুষার মাহমুদকেও গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা এবং ম্যাগাজিন ও গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে র্যাব। রাতেই তানভীরকে রমনা থানায় হস্তান্তর করা হয়।
ঋণপত্র জালিয়াতির ঘটনায় হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে বৃহস্পতিবার রমনা থানায় ১১টি মামলা করে দুদক। মামলায় সোনালী ব্যাংকের ২০ জন ও হলমার্কের সাত জনকে আসামি করা হয়েছে।

No comments:
Post a Comment