রাজধানীর মোহাম্মদপুরের বছিলা রোডের একটি নালা থেকে মঙ্গলবার দুপুর ১২টার
দিকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম সোমা ও ঊর্মি। দুজনের
বয়সই নয় বছরের মতো। তারা নূরজাহান রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সোমবার স্কুলে যেতে দেরি হওয়ায় ওই দুই শিশু বছিলা রোডের খ্রিস্টান হাউজিংয়ের পাশে পানিনিষ্কাশনের নালার ওপর কালভার্টে খেলা করে। কিন্তু স্কুলের সময় শেষ হওয়ার পরও তারা বাড়িতে না ফিরলে তাদের পরিবার বিষয়টি পুলিশকে জানায়। এলাকায় মাইকিংও করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকটি শিশু ওই নালায় নামে। এ সময় তারা একটি লাশ দেখতে পায় এবং পানির নিচে আরেকটি লাশ তাদের পায়ে আটকায়। পরে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, শিশু দুটি খেলতে গিয়ে নালায় পড়ে ডুবে যায়। নালা দুটি গভীর এবং কচুরিপানায় ঢাকা। তাই কেউ লাশ দেখতে পায়নি। মঙ্গলবার বাতাসে কচুরিপানা সরে যাওয়ায় অন্য শিশুরা লাশটি দেখতে পায়।
জানা গেছে, সোমার বাবার নাম আলাউদ্দিন এবং ঊর্মির বাবার নাম সিরাজুল। তাদের একজন অটোরিকশাচালক, অন্যজন দিনমজুর। তারা মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ের বাসিন্দা।

No comments:
Post a Comment