বাংলাদেশের কাছে উদ্বেগ তুলে ধরেছেন রবার্ট ও’ব্লেক
বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্থনৈতিক দিক দিয়েও খারাপ অবস্থায় আছে। দক্ষিণ এশিয়াবিষয়ক
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এসব বিষয় তুলে
ধরেছেন বাংলাদেশের কাছে। ১৪ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এসব কথা বলেন। তার কাছে সাংবাদিকরা জানতে চান- বর্তমানে বাংলাদেশ
পরিস্থিতি উদ্বেগজনক। গার্মেন্টে অগ্নিকাণ্ডের কারণে সেখানকার অর্থনীতিও
খারাপ অবস্থায়। তারা এখন ওয়াল-মার্ট ও যুক্তরাষ্ট্রের অন্য ক্রেতাদের কাছে
তৈরী পোশাক রপ্তানি করতে পারে না। সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক
বাংলাদেশ সফরে গিয়েছিলেন। তার সফরের সর্বশেষ খবর কি? বাংলাদেশের এখন খুব
বেশি কি প্রয়োজন- এক্ষেত্রে বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র কি প্রস্তাব দিয়েছে?
জবাবে প্যাট্রিক ভেনট্রেল বলেন, আমি নিশ্চিত আপনার এ বিষয়গুলো রবার্ট ব্লেক
তার সফরের সময় বাংলাদেশের কাছে তুলে ধরেছেন।
No comments:
Post a Comment