দিল্লিতে আরও ধর্ষণ
প্যারামেডিকের ছাত্রী গণধর্ষণ নিয়ে দিল্লিতে যখন উত্তেজনা তুঙ্গে তখনই ৪২
বছর বয়সী এক নারীকে গণধর্ষণ করা হয়েছে। মধ্যপ্রদেশে সংখ্যালঘু সমপ্রদায়ের
১৭ বছর বয়সী এক কিশোরীকে ১২ দিন আটকে রেখে পর্যায়ক্রমে ধর্ষণ করেছে ১৫ জন।
টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। এতে বলা হয়, গতকাল পুলিশ বলেছে, উত্তর
প্রদেশের ৪২ বছর বয়সী ওই নারীকে ধর্ষণ শেষে কালকাজি নামক এলাকায় ফেলে যায়
নরপিশাচরা। এ ঘটনা প্রকাশ পেয়েছে দিল্লিতে বহুল আলোচিত ধর্ষিত
প্যারামেডিকের ছাত্রীকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানোর পর। বলা হয়েছে,
৪২ বছর বয়সী ওই নারীর প্রজননতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়েছে। তাকে নেয়া
হয়েছে এআইআইএমএস ট্রমা সেন্টারে। এ ঘটনার নায়ক দীলিপ বর্মাকে শনাক্ত করা
হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের তিনটি টিমকে আলাদা আলাদা দায়িত্ব দেয়া
হয়েছে। তারা বিভিন্ন স্থানে ঘেরাও অভিযান চালাচ্ছে। ওদিকে মধ্য প্রদেশে
সবিতা (পরিবর্তিত নাম) নামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১২ই ডিসেম্বর তুলে
নিয়ে যায় একদল লোক। তারা তাকে আটকে রাখে। সেই আটকাবস্থা থেকে সে মঙ্গলবার
পালিয়ে বাড়ি ফিরেছে। পরের দিন বুধবার পুলিশ খারগাঁওয়ের খেদা গ্রামের
কাশিরামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা নিয়েছে। তার বিরুদ্ধে অপহরণের অভিযোগও
আনা হয়েছে। পুলিশ বলেছে, সবিতা নিশ্চয়তা দিয়েছে তাকে আটকে রেখে গণধর্ষণ
করা হয়েছে।
No comments:
Post a Comment