আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় অঞ্চলে ন্যাটো ঘাঁটির কাছে দু’টি আত্মঘাতি বোমা
বিস্ফোরণে চার পুলিশসহ মোট ১৩ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
রোববার দেশটির ওয়ারদাক প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে চালানো এই হামলায় স্থানীয় একটি বাজার ও কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ারদাক প্রদেশের সাইদাবাদে স্থানীয় একজন গভর্ণরের দপ্তর লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়।এক ব্যক্তি হেঁটে এসে দপ্তরটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়।এ ঘটনার পরপরই গর্ভণর দপ্তর থেকে ন্যাটো ঘাঁটিকে আলাদা করা একটি রাস্তার ওপর একটি ট্রাকবোমার বিস্ফোরণ ঘটানো হয়।এতে অনেকগুলো দোকান ও ঘরবাড়ি ধ্বংস হয়।
হামলায় ন্যাটো ঘাঁটিতে কর্মরত কেউ নিহত না হলেও দুইজন আহত হয়েছে বলে জানান ওয়ারদাক প্রাদেশিক পরিষদের মুখপাত্র শহিদুল্লাহ শহিদ। ট্রাকবোমাটির বিস্ফোরণকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আফগান তালেবানরা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।সূত্র: এপি

No comments:
Post a Comment