প্রতি বছরের মতো এবারো ৮৫তম অস্কার বিদেশী ভাষা বিভাগে প্রতিযোগিতার জন্য
বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ
প্রযোজকদের কাছে চলচ্চিত্র আহ্বান করেছে।
বিএফএফএস’র সভাপতি চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান সদস্য করে মোট নয় সদস্যের ‘৮৫ তম অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করেছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ।
কমিটির সদস্যরা হলেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম খসরু; বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কে. এম. আর. মঞ্জুর; বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব শাহ আলম কিরণ; বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি মিজ্ আরিফা জামান মৌসুমী; বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু; বাংলাদেশ ফিল্ম এডিটরস গিল্ড’র সভাপতি আবু মুসা দেবু; বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড’র সদস্য নাসিরুদ্দিন দিলু; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী।
৮৫ তম অস্কার বাংলাদেশ কমিটি ও চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে বি.এফ.এফ.এস -এর সাধারণ সম্পাদক শিহাব আহমেদ সিরাজী এবং মিডিয়া কর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছে বি.এফ.এফ.এস -এর যুগ্ম সম্পাদক রাজীব আহসান। আগ্রহী প্রযোজকদেরকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০১২ বিকাল ৫টার মধ্যে বিএফএফএস কার্যালয় (ঠিকানা: ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, রুম: ৭/৯, ৭৩, কাকরাইল, ঢাকা-১০০০) -এ অস্কারের নিয়মাবলী অনুসরণ করে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ ফরম পূরণ করে চলচ্চিত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে। আবেদন ফরম ও নিয়মাবলীর সকল কাগজপত্র বিএফএফএস কার্যালয়ে পাওয়া যাবে।
উল্লেখ্য, মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য চলচ্চিত্রটিকে নূন্যতম যে সব শর্ত পূরণ করতে হবে তা হলো:
১. চলচ্চিত্রটি ১ অক্টোবর ২০১১ হতে ৩০ সেপ্টেম্বর ২০১২ এর মধ্যে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে নূন্যতম সাতদিন প্রদর্শিত হতে হবে।
২. চলচ্চিত্রটির প্রথম প্রদর্শন কোনোভাবেই কোনো টেলিভিশন চ্যানেল কিংবা অনলাইনে হওয়া চলবে না।
৩. অবশ্যই চলচ্চিত্রটির ইংরেজি সাবটাইটেল থাকতে হবে।

No comments:
Post a Comment