অরুণ চৌধুরী’র রচনা ও পরিচালনায় ‘কাগজের বাড়ি’ নাটকে অভিনয় করেছেন-
রাইসুল ইসলাম আসাদ, সূবর্ণা মুস্তাফা, তারিন জাহান, সাব্বির হাসান, মেহরিন
নিসা, নয়ন হোসেন, তিনু করিম, এলিন প্রমুখ। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে
নতুন এই ধারাবাহিকটি।
কাহিনী সংক্ষেপ: এক ক্ষয়িষ্ণু জমিদার বাড়ির গল্প। পূর্ব পুরুষ থেকে
প্রাপ্ত এক বিশাল জমিদার বাড়ি। বেশকিছু জমিজমা, অলংকার ছাড়া রাইসুল ইসলাম
আসাদ সাহেবদের অবশিষ্ট আর কিছুই নেই। সম্পদ, অর্থ-বিত্তের দিকে তার তেমন
মনযোগও নেই। সারাদিন তিনি বাড়ির বিশাল লাইব্রেরিতে পড়ে থাকেন। আসাদ সাহেবের
স্ত্রী সূবর্ণা। তাদের একমাত্র কন্যা মেহরিন।
পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি সুখেই কাটছিল। এক সকালে গ্রাম থেকে উন্নত
শিক্ষার জন্য এই বাড়িতে এসে উপস্থিত হন সূবর্ণার খালাম্মার মেয়ে তারিন।
কিন্তু তারিনের উপস্থিতি এই বাড়িতে ডেকে আনলো নতুন জটিলতা। গল্পের
একপর্যায়ে তারিন অসুস্থ হয়ে পড়ে। এই বাড়িতে অসুস্থ তারিনের চিকিৎসা চললো,
বড় ডাক্তার দেখানো শুরু হলো। শুরু হলো নতুন কাহিনী।
এনটিভিতে আজ রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘কাগজের বাড়ি’। নাটকটি প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার প্রচার হবে।

No comments:
Post a Comment