প্রত্যেকটা মানুষের ভেতরেই থাকে বাহারি রঙের শখ। শখের তোলা নাকি লাখ
টাকা। টাকার হিসেবে শখকে অবমূল্যায়িত করা কখনো ঠিক নয়। কারণ জীবনের
নানাধাপে শখ পরিবর্তিত হয় কিন্তু তাই বলে প্রত্যেকটা সময়ের আবেদন তো ফেলনা
নয়। সাবেক অলিম্পিয়া বডি বিল্ডার চ্যাম্পিয়ন হলিউড অভিনেতা আরনল্ড
সোয়ার্জনেগার বিষয়টা বুঝিয়ে দিলেন। সম্প্রতি তিনি কিনেছেন একটি মনস্টার
সাইজের ট্রাক। দাম আড়াই লাখ ডলার।
দুদিন আগে সান্তা মনিকায় ট্রাক চালনারত অবস্থায় দেখা গেল ক্যালিফোর্নিয়ার
সাবেক গভর্নর সোয়ার্জনেগারকে। ‘মার্সিডিস বেঞ্জ ইউনিমগ ইন সিলভার’ গাড়িটি
সাধারণত আর্মিদের ব্যবহার করতে দেখা যায়। প্রচণ্ড শক্তিশালী এই গাড়িটিকে
জঙ্গলে দাবানল নেভানোর কাজে, ভয়ঙ্কর সব উদ্ধার তৎপরতা চালাতে অথবা পাওয়ার
সাপ্লাই লাইনের কাজে ব্যবহার করা হয়। আর এই গাড়িটিকেই কিনা আর্নি ব্যবহার
করছেন চলতে ফিরতে রাস্তায়! ওহ আচ্ছা! আরনন্ড সোয়ার্জনেগারকে সবাই ভালবেসে
আর্নি বলে ডাকে।
যাই হোক! টার্মিনেটর, দ্য এক্সপেনডেবল টু- খ্যাত অভিনেতা আর্নির গাড়িটি কিন্তু ইর্ষা জাগানোর মতোই। তবে মেয়ে ভক্তরা তো ভীষণ খুশি।
এদিকে কথা উঠেছে আর্নি আর আগের মতো বডি বিল্ডিংয়ে মন দিচ্ছেন না। আর্নি
বলেন, ‘বুড়িয়ে যাওয়াটা সবার জন্যেই বেশ বিপত্তির, শরীরের কার্যক্ষমতা কমে
যায়, মাসল আর আগের মতো কথা শুনে না, ফাইটিং দৃশ্যগুলোর সঙ্গে তাল মেলানো
কঠিন হয়ে যায়। তাতে কি! কিছু যায় আসে না। এই আছি বেশ।’ সূত্র: এনডিটিভি

No comments:
Post a Comment