হলমার্ক চেয়ারম্যান জেসমিন ৫ দিনের রিমান্ডে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক
তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে
জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশেনের (দুদক) উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এ এন এম আক্তার হামিদ ভূঁইয়া শুক্রবার সাত দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে চারটা পর্যন্ত জেসমিনকে দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেফতার করে র্যাব। মুকুল নামে হলমার্কের এক কর্মচারীর বাড়িতে জেসমিন ইসলাম আত্মগোপনে ছিলেন।
এই মামলায় জেসমিনসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। মোট ২০৮ কোটি আট লাখ ৭৩ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে হলমার্ক এমডি তানভীর মাহমুদ এবং তার ভায়রা ও প্রতিষ্ঠানের জিএম তুষার আহমেদকে গ্রেফতার করে র্যাব।

No comments:
Post a Comment