মঙ্গলবার বিক্ষোভ মিছিলের সময় গাড়ি পোড়ানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে
দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির
রিজভী আহমেদ।
মঙ্গলবারের অবরুদ্ধ রাত শেষে বুধবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
রিজভী বলেন, “যে সময় গাড়ি পোড়ানো হয়েছে বলে আমাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, সে সময় এই এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। এ কাজ আমাদের নয়।”
তিনি আরো বলেন, “আমাদের বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।” দলের পক্ষ থেকে যথাযথ আইনি লড়াই চালানো হবে বলেও জানান রিজভী।
এদিকে দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জরুরি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

No comments:
Post a Comment