রাজনৈতিক প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: হেনরী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী
জান্নাত আরা তালুকদার হেনরী বলেছেন, “রাজনৈতিক প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে
ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রকারীরা বেশ কিছুদিনধরে দেশের বেশ কিছু
পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ও আমার
পরিবারের নামে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে। যা রাজনৈতিক ষড়যন্ত্র ও
উদ্দেশ্য প্রণোদিত।”
শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নিজ বাসায় সাংবাদিক সম্মেলনে হেনরী এসব কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরো বলেন- “২০০৮ সালে
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে
একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায়
সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার এবং আমার পরিবারের অবৈধ অর্থ সম্পদের
কথা প্রচার করে আসছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।”
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হলমার্কের ঋণ
কেলেঙ্কারির সঙ্গে সোনালী ব্যাংকের সাবেক এই পরিচালক জড়িত বলে বিভিন্ন
মিডিয়া খবর প্রকাশ হয়েছে।
No comments:
Post a Comment