আমেরিকায় আগামী ৬ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট
প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী
মিট রমনি বুধবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন। মার্কিন প্রেসিডন্ট
নির্বাচনের আগে দেশের ভোটারদের কাছে অন্যতম আকর্ষণ প্রার্থীদের এই মুখোমুখি
বিতর্ক। এর মাধ্যমেই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর উপস্থিত বুদ্ধি ও
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে পারেন। কে প্রেসিডেন্ট হলে দেশবাসীকে কি
উপহার দেবেন, কিভাবে দেবেন সেই বিতর্ক উপভোগ করেন মার্কিনীরা। একে অন্যের
প্রস্তাবিত নীতির সমালোচনা করে পরস্পরকে ঘায়েল করারও সুযোগ পেয়ে যান
প্রার্থীরা।
ওবামা ও রমনি মোট তিনটি বিতর্কে মুখোমুখি হবেন। এর প্রথমটি অনুষ্ঠিত হবে বুধবার। এই বিতর্ক উপলক্ষ্যে গত কয়েকদিন নির্বাচনী প্রচারাভিযানে গুরুত্ব কম দিয়ে একে অপরকে মোকাবেলার প্রস্তুতি নেন। কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ওবামা আর রমনির মধ্যে এই টেলিভিশন বিতর্ক নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ডেনভারে বিতর্ক শেষে দুই প্রার্থীই আবার নির্বাচনী প্রচারাভিযানে ফিরবেন। বিতর্কে রমনি যদি ভালো করতে পারেন তবে দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিতর্কের প্রস্তুতি নিতে দুই প্রার্থী কোচেরও পরামর্শ নিচ্ছেন। সূত্র: রয়টার্স ও সিএনএন

No comments:
Post a Comment