প্রযুক্তিতে ব্যক্তিপর্যায়ে সফলতার পর এবার প্রতিষ্ঠানগতভাবেও কদর বেড়েছে
বাংলাদেশের। সম্ভাবনাময়ী প্রকৌশলীর খোঁজে সার্চ ইঞ্জিন খ্যাত টেক জায়ান্ট
গুগল ইন করপোরেশন নজর দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দিকে।
আগ্রহ প্রকাশ করেছে বুয়েট’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনীয়ারিং (সিএসই) বিভাগ থেকে সরাসরি প্রকৌশলী নিয়োগ করতে।
আরাধ্য প্রকৌশলী নিয়োগ করতে আগামী ৯ অক্টোবর বুয়েট’র সিএসই বিভাগে ইন্টারভিউ নিতে যাচ্ছে গুগল। এই নির্বাচনী পরীক্ষা পরিচালনা করবেন গুগল’র ভারত অফিসের শীর্ষ কর্মকর্তা অশ্বিনী শার্মা।
তিনি জানিয়েছেন, আগামী ৯ অক্টোবর বিকেল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ইন্টারভিউয়ে উত্তীর্ণ প্রার্থীদের যুক্তরাষ্ট্রে চাকরির জন্য পাঠানো হবে।
জানাগেছে, ইন্টারভিউয়ে অংশ নিতে আগামী ৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে।
ইন্টারভিউয়ে যোগ দিতে বুয়েট’র পঞ্চম এবং তার আগের ব্যাচের ছাত্ররা shaifur.at.buet@gmail.com ঠিকানায় পিডিএফ ফরম্যাটে আবেদন কারীর রিজ্যুম ইমেল করে আবেদন করতে পারবেন। মেইলে পরীক্ষার বিষয় "Application for Google Jobs" লিখতে হবে। রিজ্যুম’র ওপর ভিত্তি করে টেলিফোনে ইন্টারভিউ নেয়া হবে।
আর ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের বিভাগীয় অফিসে রক্ষিত খাতায় ছাত্র আইডি, নাম এবং সিজিপিএ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এসময় শেষ টার্মের ফলাফলের ফটোকপি জমা দিতে হবে।

No comments:
Post a Comment