কক্সবাজারের রামুতে বৌদ্ধদের উপাসনালয়, ঘর-বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং
মন্দিরে লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, “এই হামলা দেশের গণতন্ত্র, সংবিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শালিম।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শান্তি পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু।
হাসানুল হক ইনু বলেন, ‘‘এই হামলার ঘটনা সুপরিকল্পিত এবং দেশের বিরুদ্ধে সুগভীর চক্রান্ত। দেশকে অস্থিতিশীল করা, সাময়িক উত্তেজনা তৈরি এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু আমেরিকায় রাসুলকে স. নিয়ে নির্মিত চলচিত্রকে কেন্দ্র করে যারা উস্কানি দিচ্ছে, তারা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।’’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান মুন্না, শান্তি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কাশেম প্রমুখ।

No comments:
Post a Comment