বিটিসিএলের কলচার্জ কমলো :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
মুঠোফোন যুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে ল্যান্ডফোনে মিনিট প্রতি কল চার্জ
কমালো রাষ্ট্রায়ত্ব টেলিফোন অপারেটর বিটিসিএল। প্রতি মিনিট ৩০ পয়সার
ফ্ল্যাট রেট থেকে বেরিয়ে এসে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বিল প্রতি
মিনিট চার্জ ধরা হয়েছে ১০ পয়সা। তবে বাড়ানো হয়েছে মাসিক ভাড়া। আগামী ১
নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানাগেছে।
বিটিসিএল সূত্রে জানাগেছে, গত সোমবার বিটিসিএলের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে বর্তমানে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম মাল্টি-এক্সচেঞ্জের প্রতিটি টেলিফোনের মাসিক লাইন রেন্ট ৮০ টাকা হলেও এখন তা ১৬০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা শহরের মাসিক লাইন রেন্ট ৭০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং উপজেলা পর্যায়ে ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বিটিসিএলের বোর্ড চেয়ারম্যান এবং টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতেই ছয় মাসের জন্যে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছয় মাস পর এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিবে বোর্ড।

No comments:
Post a Comment