ফেসবুকে কোরআন অবমাননার জের ধরে কক্সবাজারের বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহার ও
বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হলেও
উখিয়া-টেকনাফে তা রাতের বেলায় জারি বহাল রয়েছে।
এদিকে এ ঘটনায় রামু উপজেলা থেকে আরো ২০ জনকে আটক করেছে পুলিশ। এনিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ২০৫ জনে। এছাড়া মঙ্গলবার রাতে চকরিয়া উপজেলার মানিকপুর এলাকায় একটি বৌদ্ধ বিহারে হামলার চেষ্টাকালে তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে কক্সবাজারে সহিংসতার পর পুলিশি অভিযানে আটক নিয়ে নানা ধরণের রহস্যের সৃষ্টি হয়েছে।
জেলা পুলিশ ও বিভিন্ন থানা পুলিশ সহিংস ঘটনায় জড়িত সন্দেহে আটকের সংখ্যা নিয়ে একেক সময় একেক তথ্য দিচ্ছেন।
তবে পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বুধবার সকালে জানিয়েছেন, এ পর্যন্ত ২০৫ জনকেই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment