রাজধানীর পল্টনে মঙ্গলবার বিকেল ৪টা থেকে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ ১০ জনকে আটক করে।
বিকেল ৫টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সংঘর্ষ চলছিল। সর্বশেষ বিজয়নগর হোটেল একাত্তরের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতে নেত্রকোনা জেলায় ছাত্রলীগ-যুবলীগের হামলায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও মঙ্গলবারের সেখানে বিএনপির কর্মী সমাবেশ পণ্ড হওয়ার ঘটনার জের ধরে পল্টনের এ ঘটনা ঘটেছে।
পুলিশের মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান বার্তা২৪ ডটনেটকে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির কথা বলে বিএনপি গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায়। এ কারণে ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে পুলিশ থাকবে বলে তিনি জানান।

No comments:
Post a Comment